আইজল, ১৪ নভেম্বর (হি.স.) : মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালাৰ্ট। আন্তর্জাতিক সীমান্তের ওপারে মায়ানমারের পরিস্থিতি চূড়ান্ত অস্থির। মায়ানমারের বিদ্ৰোহী ও সাধারণ নাগরিকদের সম্ভাব্য অনুপ্ৰবেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে গত দুদিনে মিজোরামের চমফাই জেলার অন্তর্গত ভারত-মায়ানমার সীমান্তে পাঁচ হাজারের বেশি শরণাৰ্থী প্ৰবেশ করেছে বলে আশংকা করা হচ্ছে।
উল্লেখ্য, মিজোরাম সীমান্তের ওপারে মায়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠন ‘চিন ন্যাশনাল আর্মি’ (সিএনএ) এবং পিপলস ডিফেন্স ফোৰ্চ (পিডিএফ)-এর সঙ্গে ওই দেশের সেনাবাহিনী জুন্টা-র তীব্র সংঘর্ষ চলছে। ইতিমধ্যে মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর সহ দুটি সেনা শিবির সম্পূর্ণ দখলে নিয়েছে সিএনএ এবং পিডিএফ। এছাড়া চিনল্যান্ড ডিফেন্স ফোৰ্স (সিডিএফ)-এর সঙ্গে সেনা সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় ওই অঞ্চলে উত্তেজনা ব্যাপক বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে মিজোরামে মায়ানমারের শরণাৰ্থীদের ঢল নেমেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
