নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি অতুলনীয় সাহস প্রদর্শন করেছিলেন। দেশ গঠনে তাঁর অমূল্য অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এদিকে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের আদর্শের পথিকৃৎ ছিলেন। তিনি অখণ্ড ভারত গঠনের জন্য অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে পূরণ করেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
