মুম্বই, ২৯ আগস্ট (হি.স.) : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার রাজুরা মহকুমার কাপাগাঁওয়ের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে , শুক্রবার সকালে একটি ট্রাকের সঙ্গে অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছ’জন। আহত হয়েছেন আরও তিনজন।
এদিন এক পুলিশ আধিকারিক জানান , রাজুরা থেকে খমোনা-পাচগাঁও যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গডচন্দুর-রাজুরা রুটের একটি রিকশার মুখোমুখি ধাক্কা লাগে। তিনি আরও জানান নিহতদের নাম প্রকাশ মেশ্রাম (৪৮), রবীন্দ্র বোবড়ে (৪৮), শঙ্কর পিপরে (৫০), তনু পিম্পলকর (১৬), তারাবাই পাপ্পুলওয়ার (৫০) এবং বর্ষা মণ্ডাডে (৫০)। আহত তিনজনকে চন্দ্রপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
