কলকাতা, ২ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। দশমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণের সাত জেলায়। শুক্রবার এবং শনিবারও শহর ও আশপাশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গেও দশমীতে দুর্যোগ বাড়বে দার্জিলিং-সহ পার্বত্য পাঁচ জেলায়। একাদশী ও দ্বাদশীতে প্রবল বৃষ্টি। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারও দুর্যোগ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
