শিমলা, ১ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। তাও বৃষ্টি থামছেই না। ৪-৬ অক্টোবর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মর্মে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৪ অক্টোবর কাংড়া, বিলাসপুর, উনা, সিরমৌর এবং চাম্বার মতো জেলাগুলিতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে।
৪ অক্টোবর থেকে হিমাচল প্রদেশ-সহ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি হবে। বৃষ্টির সৌজন্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
