রায়পুর, ২২ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে রবিবার ছত্তিশগড় যাচ্ছেন। তিনি রবিবার রায়পুরে জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২২ এবং ২৩ জুন দুই দিনের সফরে ছত্তিশগড় আসছেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, অমিত শাহ এদিন তিনি ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি (এনএফএসইউ) এর রায়পুর ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপরে, অমিত শাহ নব রায়পুরে ছত্তিশগড় এবং প্রতিবেশী রাজ্যগুলির ডিজিপি এবং এডিজিপি-দের সঙ্গে নকশাল দমন অভিযান নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও বৈঠকে যোগ দেবেন।
অমিত শাহ সোমবার বস্তারের নারায়ণপুর এলাকার নিরাপত্তা বাহিনী এবং গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতা করবেন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
