ইটানগর, ১৯ জুন (হি.স.) : মাত্র তিন মিনিটের ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে অরুণাচল প্রদশের পশ্চিম কামেং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। ৩.১ প্ৰাবল্যের প্রথম কম্পন অনুভূত হয়েছে বুধবার রাত ১১টা ৪৮ সেকেন্ডে ৩৪ সেকেন্ডে এবং ৩.৫ প্ৰাবল্যের দ্বিতীয় ভূমিকম্প হয়েছে রাত ১১টা ৫১ মিনিট ৩১ সেকেন্ডে। পর পর দুবারের ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন নাগরিকরা। তবে দুবারের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, গতকাল রাত বুধবার ভারতীয় সময় রাত ১১:৪৮:৩৪টায় সংঘটিত ৩.১ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচল প্রদশের পশ্চিম কামেং জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৭.১২° উত্তর অক্ষাংশ এবং ৯২.০৭° পূর্বে।
৩.৫ প্ৰাবল্যের দ্বিতীয় ভূমিকম্প গতকাল রাতে ভারতীয় সময় রাত ১১:৫১:৩১টায় সংঘটিত হয়। এর উৎসস্থলও ছিল পশ্চিম কামেং জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৭.০৯° উত্তর অক্ষাংশ এবং ৯২.০৬° পূর্বে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
