নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে বিজেপির নবনির্মিত সদর দফতরে যজ্ঞ করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই নবনির্মিত সদর দফতরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শিশুদের খাবারও পরিবেশন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লি বিজেপির নতুন অফিস উদ্বোধনের বিষয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই কার্যালয় নির্মাণের ফলে হাজার হাজার কর্মীর মনোবল বেড়েছে। আমি সমস্ত বিজেপি কর্মীদেরও শুভেচ্ছা জানাই, কারণ তাঁদের স্বপ্ন এখন পূরণ হয়েছে।
দিল্লিতে বিজেপির নতুন অফিস সম্পর্কে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, সবচেয়ে বড় দলের কার্যালয়, তাও দিল্লিতে, ঐতিহাসিক এবং দলীয় কর্মীদের জন্য প্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী মোদী এই কার্যালয়ের উদ্বোধন করবেন। আমি নিজেও একজন কর্মী এবং আমি খুশি যে সমস্ত কর্মী এই কার্যালয়ে তাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারবেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
