
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): দিল্লিতে স্ত্রী ও দুই মেয়েকে খুন করে পালালো এক ব্যক্তি। অভিযুক্তের নাম – প্রদীপ। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দিল্লির কারাওয়াল নগর এলাকায় প্রদীপ নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং পাঁচ ও সাত বছর বয়সী দুই মেয়েকে খুন করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। মামলা রুজু করে খুনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ মনে করছে, ২৮ বছর বয়সী স্ত্রী জয়শ্রীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এই হত্যাকাণ্ডের পিছনে কারণ হতে পারে। তবে, সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার সকাল ৬টা নাগাদ বিষয়টি প্রকাশ্যে আসে। ময়নাতদন্তের কোন দেহগুলি জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
