কলকাতা, ৯ আগস্ট (হি.স.): সুরুচি সঙ্ঘের কোচ রঞ্জনের ভট্টাচার্যের জন্য শাস্তি ঘোষণা করা হয়েছে। আগামী দুই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। তবে, শর্তাধীনেই তৃতীয় খেলায় যোগদানের সুযোগ রয়েছে। উল্লেখ্য, বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আই এফ এ – র তরফে সুরুচি সঙ্ঘের কোচ ও সচিবকে যথারীতি ডেকে পাঠানো হয়। উপযুক্ত কারণ দর্শানোর জন্য সচিব ও কোচ উভয়কে ডেকে পাঠানো হয়। সময়সীমা ছিল ৮ আগস্ট বিকেল চারটের মধ্যে। যদিও শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সাংবাদিক সম্মেলন আহ্বান করে ওই ঘটনার জন্য কোচ রঞ্জনকে প্রকাশ্যে তাঁর সাম্প্রতিক মন্তব্যের জন্যে নিজের দোষ স্বীকার করে নিতে হবে। এর অন্যথা হলে পরেই তিনি চলতি মরসুমে পুরো সময়ের জন্যেই মাঠের বাইরে থাকতে বাধ্য হবেন। পরবর্তী পর্যায়ের খেলা থেকেই সে দলের সঙ্গে কোনওভাবেই আর যোগদান করতে পারবেন না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
