মাজুলি (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে অসমে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। আজ বুধবার বিকাল প্ৰায় ৩:৩০টা নাগাদ ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে সোজা আসেন সত্ৰনগরী মাজুলিতে।
তিনদিনের বিভিন্ন কাৰ্যসূচির পাশাপাশি মাজুলির দক্ষিণপাট এবং আউনিআঁটি সত্ৰ পরিদৰ্শন করবেন সংঘপ্রধান ডা. ভাগবত। সরসংঘচালকের সঙ্গে মতবিনিময় করতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড, মিজোরামের পাশাপাশি অসমের বিভিন্ন প্ৰান্তের ধৰ্মগুরুরা জমায়েত হয়েছেন।
জানা গেছে, ডা. মোহন ভাগবত আগামীকাল রাত কাটাবেন ডিব্ৰুগড়ে। তার পরের দিন শুক্রবার ডিব্ৰুগড়ে সংঘ কাৰ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী সৰ্বানন্দ সনোয়াল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে অন্য এক সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল ছাড়াও ওইদিন সংঘ কাৰ্যালয়ে আরও কয়েকজন রাজনৈতিক নেতা আরএসএস-প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / নিৰ্মলেন্দু / সমীপ / অরবিন্দ
