রুদ্রপ্রয়াগ, ২১ জুন (হি.স.) : কেদারনাথ দর্শনের আশায় উত্তরাখণ্ডে আসা শতাধিক তীর্থযাত্রীর ভ্রমণ হতাশায় পরিণত হয়েছে। টানা ৭ দিন ধরে খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথের উদ্দেশ্যে কোনও হেলিকপ্টার উড়তে পারেনি।
হেলিকপ্টার পরিষেবার এক নোডাল অফিসার রাহুল চৌবে জানিয়েছেন, কেদারঘাটির আকাশে কুয়াশা থাকায় শনিবারও একটিও হেলিকপ্টার উড়তে পারেনি। ১৫ জুন থেকে হেলিপ্যাডেই দাঁড়িয়ে রয়েছে সব কটি হেলিকপ্টার।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
