নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স. ) : প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই একসঙ্গে ইস্তফা দিলেন ১০ জন বিজেপি সাংসদ।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জয়ী ১০ জন বিজেপি সাংসদ বুধবার তাদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এঁরা হলেন নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ সিং প্যাটেল, রাকেশ সিং, উদয় প্রতাপ, রিতি পাঠক, অরুণ সাও, রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী এবং কিরোরি লাল মীনা। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এই সাংসদরা। সূত্রের খবর, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এবং নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি
