• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > শুক্রবার দুর্গাপুরে ৫ হাজার কোটির একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
National

শুক্রবার দুর্গাপুরে ৫ হাজার কোটির একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

CliQ INDIA
Last updated: July 18, 2025 6:45 pm
CliQ INDIA
Share
2 Min Read
SHARE

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেল ৩টে নাগাদ দুর্গাপুরে ৫,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং রেল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

এই অঞ্চলের তেল ও গ্যাস পরিকাঠামোকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সিটি গ্যাস বন্টন প্রকল্পের উদ্বোধন করবেন। ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই প্রকল্প চালু হচ্ছে। এর সাহায্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাড়িগুলিতে পিএনজি সংযোগ প্রদান করা হবে। এই প্রকল্পে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার দীর্ঘ দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এটি প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্প নামেও পরিচিত। দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১,১৯০ কোটি টাকা। পূর্ব বর্ধমান, হুগলি ও নদীয়া জেলার মধ্য দিয়ে এই পাইপলাইন যাবে। এক্ষেত্রেও প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই অঞ্চলের লক্ষ লক্ষ বাড়িতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

পরিচ্ছন্ন বায়ু ও স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতিবদ্ধতা পূরণে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে রেট্রোফিটিং পলিউশন কন্ট্রোল সিস্টেম ফ্লু গ্যাস ব্যবস্থার (এফজিডি) সূচনা করবেন।

রেল পরিকাঠামোকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত রেললাইন ডাবলিং করার কাজটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর ফলে, জামশেদপুর, বোকারো, ধানবাদ, রাঁচি ও কলকাতার মধ্যে যোগাযোগ উন্নত হবে, পণ্য পরিবহণ ক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে এবং শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।

প্রধানমন্ত্রী পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরে সেতু ভারতম কর্মসূচির আওতায় ৩৮০ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর উদ্বোধন করবেন। এই সেতু ও ওভারব্রিজগুলি যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি, রেলের লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা রুখতেও সহায়ক হবে।

—————

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

You Might Also Like

Government extends LPG cylinder booking gap to 25 days to prevent hoarding amid rising global oil prices
নতুন উচ্চতা স্পর্শ করুক হরিয়ানা, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সাইনির | BulletsIn
নতুন বছরের শুরুতেও কুয়াশাচ্ছন্ন দেশের জাতীয় রাজধানী
কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে বুধবার যোগ দেবেন প্রধানমন্ত্রী | BulletsIn
মঙ্গলবার থেকে দু’দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস : রবিবার পাকিস্তানের মুখোমুখি ভারত
Next Article জম্মু ও কাশ্মীরের একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?