পুঞ্চ, ১৬ নভেম্বর (হি.স.): বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট। বুধবার রাতে একটি মন্দিরের কাছে সুরানকোট বাসস্ট্যান্ডে বিস্ফোরণ হয়। কৃষ্ণ মন্দিরের দেওয়াল, ছাদে স্প্লিন্টারের কারণে গর্ত তৈরি হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। মন্দিরের পুরোহিত বলেছেন গত রাতে এখানে একটি বিস্ফোরণ ঘটেছে।
পুরোহিত অতুল শর্মা বলেছেন, গতরাতে বিস্ফোরণটি রাত ৮.৫০ মিনিট নাগাদ হয়। আমরা সবাই গেটে ছিলাম, এবং একটি বিকট শব্দ শোনা যায়। তারপর আমি স্টেশন হাউস অফিসারকে ফোন করি, এবং তারা ঘটনাস্থলে আসে। ভারতীয় সেনাবাহিনীও এখানে পৌঁছয়। বিস্ফোরণটি খুব শক্তিশালী ছিল, এবং আমরা সবাই ভয় পেয়েছিলাম।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
