নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): চার দিন ব্যাপী ছট পুজোর দ্বিতীয় দিনে রবিবার পালিত হচ্ছে ‘খারনা’। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে ৩৬ ঘন্টার নিরম্বু উপবাস। সোমবার সন্ধায় নদী, জলাশয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। চতুর্থ দিনে মঙ্গলবার, উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর ব্রত উদযাপন সমাপ্ত হবে।
রবিবার দেশবাসীকে ছট মহাপর্বের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, সবাইকে ছট মহাপর্বের খারনা পুজোর শুভেচ্ছা। সকল ব্রতকারীদের প্রতি শ্রদ্ধা! বিশ্বাস এবং সংযমের প্রতীক এই পবিত্র অনুষ্ঠানে, সাত্ত্বিক প্রসাদের সঙ্গে গুড় দিয়ে তৈরি ক্ষীর খাওয়া পরম্পরাগত। আমি কামনা করি যে ছঠী মাইয়া এই আচারে সকলের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
