ভুবনেশ্বর, ২৭ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশা বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন।
রাষ্ট্রপতি বলেন, ওডিশার গঠনের শতবর্ষ উদযাপন করা হবে ২০৩৬ সালে। যদি সকলে একসঙ্গে কাজ করে ২০৩৬ সালের মধ্যে একটি সমৃদ্ধ ওড়িশা গড়ে তুলতে পারে, তাহলে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি হবে ওডিশার সবচেয়ে বড় অবদান।
রাষ্ট্রপতি বলেন, ওডিশার জনগণের তাঁদের প্রতিনিধিদের উপর অপরিসীম আশা এবং আস্থা রয়েছে। সকল বিধায়কের কর্তব্য হলো জনগণের প্রত্যাশা পূরণ করা এবং তাঁদের মুখে হাসি ফোটানো।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
