নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির চিত্তরঞ্জন পার্ক (সিআর পার্ক)-এর দুর্গাপুজোয় দেবী দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করলেন আরতি-প্রার্থনা৷
উল্লেখ্য, দেশের রাজধানীর বুকে সিআর পার্ক একখণ্ড ‘বঙ্গভূমি’ বলেই পরিচিত৷ দিল্লিতে পুজোর সময় বাঙালিদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে ওঠে সিআর পার্কের পুজো৷ এই পুজো ঘিরে উৎসবে মেতে ওঠে দিল্লি৷ নানাবিধ খাবার স্টল থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট কাটে পুজোর ক’টা দিন৷ শহরের বিভিন্ন প্রান্তের বাঙালি এবং অন্য ভাষাভাষীরাও এখানে আসেন৷ এবার এই পুজোয় সামিল হলেন প্রধানমন্ত্রী৷
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
