নয়াদিল্লি, লোকসভা নির্বাচনের সময় ভুয়ো তথ্য কমানোর জন্য পদক্ষেপ করলো ফেসবুকের মূল সংস্থা মেটা। সূত্রের খবর, এজন্য মেটার তরফে ইন্ডিয়া স্পেসিফিক ইলেকশন অপারেশন সেন্টার সক্রিয় করা হবে। মেটা জানিয়েছে, সারা বিশ্বে ইন্টারনেটে নিরাপত্তার জন্য তাদের ৪০ হাজার কর্মী কাজ করছে।
মেটা এও বলেছে যে, তারা ভারতের লোকসভা নির্বাচনের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম তৈরি করবে। এই কন্ট্রোল রুমে সংস্থার ডেটা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, গবেষক, আইন বিশেষজ্ঞরা একত্রিত হয়ে নির্বাচনের সময় উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করবেন। সেই “ভুল এবং বিভ্রান্তিকর” তথ্য ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড থেকে মুছে ফেলা হবে।
