কিশোর সরকার
ঢাকা, ১৪ নভেম্বর (হি.স): বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে বুধবার বিকাল ৫টায় কমিশনের সভা ডাকা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশন সভার সিদ্ধান্তের পর আগামীকালই (বুধবার) নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তিনি এই তফসিল ঘোষণা করবেন।
পরে তফসিলের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (বুধবার) সকাল ১০টায় আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। তফসিল কখন ঘোষণা হবে, ওই সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
হিন্দুস্থান সমাচার /
