ওয়াশিংটন, ১৬ জুলাই (হি.স.): আমেরিকায় ফের কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, আমেরিকার ২৫টি রাজ্যে কোভিড-১৯-এর ‘গ্রীষ্মকালীন তরঙ্গ’ শুরু হয়েছে। এই নব তরঙ্গের সূচনা করেছে কোভিড-১৯-এর নতুন দুই উপপ্রজাতি— নিম্বাস (এনবি.১.৮.১) এবং স্ট্র্যাটাস (এক্সএফজি)।
এই তরঙ্গের পিছনে বেশ কিছু সামাজিক এবং পরিবেশগত কারণ রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। যার মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অতিরিক্ত ব্যবহার, ঘন ঘন সামাজিক সমাবেশ এবং ভ্রমণের মতো কারণও রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
