জুনাউ (অ্যালাস্কা), ২৮ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুসারে শুক্রবার ) সকালে সাউথ সেন্ট্রাল অ্যালাস্কার অ্যাঙ্কোরেজ মহানগর এলাকায় ভূমিকম্প অনুভূত হল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে ভূমিকম্পটির কেন্দ্র ছিল উইলো থেকে প্রায় ২৬ মাইল দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভে ৪৩ মাইল গভীরে।
সূত্রের খবর, ভূকম্পের উৎসস্থল উইলো থেকে প্রায় ২৬ মাইল দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভে ৪৩ মাইল গভীরে। সাধারণত রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.০ ।
প্রাথমিক রিপোর্টে বড় ক্ষতির খবর নেই। থ্যাঙ্কসগিভিংয়ের সকালে জোর কম্পনে ঘুম ভেঙে যায় বহু মানুষের, বাড়ির দেওয়াল ও জিনিসপত্র কেঁপে ওঠে। ন্যাশনাল সুনামি সেন্টার জানিয়েছে, সুনামির আশঙ্কা নেই। কম্পন অনুভূত হয়েছে ভ্যালডেজ থেকে ফেয়ারব্যাঙ্কস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে, এটি ২০২১ সালের পর দক্ষিণ-মধ্য অ্যালাস্কার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ২০১৮ সালের ৩০ নভেম্বর এ রাজ্যে ৭.১ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
