শ্রীনগর, ২৮ নভেম্বর (হি.স.): ২০০৭ সালের পরে চলতি বছরেই শীতলতম নভেম্বর উপত্যকায়। শীতের দাপট ক্রমশই বাড়ছে জম্মু ও কাশ্মীরে। কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম, কুপওয়ারা-সহ কাশ্মীরের নানা প্রান্তে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন এমনই শীতের আমেজ থাকবে, বরং আরও বাড়তে পারে।
শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গত কয়েকদিন ধরেই শহরে রাতের তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। শুক্রবার সকাল থেকেই কাশ্মীরের বিভিন্ন প্রান্ত ছিল কুয়াশায় মোড়া। নিরন্তর তাপমাত্রার পতনে ধীরে ধীরে জমতে শুরু করেছে শ্রীনগরের ডাল লেক।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
