মুম্বই, ২৫ আগস্ট (হি . স.) : চাঙ্গা শেয়ার বাজার। সোমবার ৩২৯.৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৩৫.৯১ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৯৭.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬৫.৭৫ পয়েন্টে।
বিশেষজ্ঞরা মনে করেছিলেন, আমেরিকার শুল্কনীতির হুমকিতে ভেঙে পড়বে দেশের অর্থনীতি। যদিও রাশিয়া থেকে স্বল্পমূল্যে তেল কিনে ভালো পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। যে কারণে যথেষ্ট বৈদেশিক মূদ্রা বাঁচছে। সরাসরি যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। ভারতীয় অর্থনীতিতে বড় সম্ভাবনা দেখতে পাচ্ছেন শিল্পপতিরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি
