নয়াদিল্লি , ৭ আগস্ট (হি.স.) : ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। দেশীয় বাজারে শুক্রবার অপরিবর্তিত রইলো পেট্রল -ডিজেলের দাম। এদিন দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা, ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম ৯২.০২ টাকা। চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম বহাল রইলো ১০০.৮০ টাকা, ডিজেলের দাম ৯২.৩৯ টাকা। মুম্বইয়ে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৩.৫০ টাকা , ডিজেলের দাম ৯০.০৩ টাকা।
—————
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক
