নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.) : সরকারি খাতের পেট্রোলিয়াম কোম্পানিগুলো শুক্রবার এয়ারক্রাফট টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম ৪.৬ শতাংশ কমিয়েছে। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।
পাবলিক সেক্টর পেট্রোলিয়াম কোম্পানিগুলির বিজ্ঞপ্তি অনুসারে, রাজধানী দিল্লিতে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে ১,০৬,১৫৫.৬৭ টাকা নেমে এসেছে, যা আগে ছিল ১,১১,৩৪৪.৯২ টাকা প্রতি কিলোলিটার। দীপাবলির আগে, পেট্রোলিয়াম সংস্থাগুলি এটিএফ–এর দাম প্রতি কিলোলিটারে ৬,৮৫৪.২৫ টাকা অর্থাৎ ৫.৮ শতাংশ কমিয়েছিল।
প্রসঙ্গত, সরকারি মালিকানাধীন পাবলিক সেক্টরের তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের উপর ভিত্তি করে প্রতি মাসের ১ তারিখে এটিএফ জমা দেয়।
হিন্দু্স্থান সমাচার / সোনালি
