নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স): অবশেষে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর ওপর হামলা প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, এই ধরনের হামলা মনোবল ভাঙতে পারবে না। সিভিল লাইনস এলাকায় নিজের ক্যাম্প অফিসে হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জোর দিয়ে বলেন, জনশুনানি কর্মসূচি আগের মতোই অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী এক্স মাধ্যমে জানান, আজ সকালে জনশুনানির সময় আমার উপর আক্রমণ কেবল আমার উপর আক্রমণ ছিল না, বরং দিল্লির সেবা এবং জনগণের কল্যাণের জন্য কাজ করার আমাদের সংকল্পের উপর একটি কাপুরুষোচিত প্রচেষ্টা।
মুখ্যমন্ত্রী জানান, এই হামলার পর তিনি মর্মাহত, তবে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি ভালো বোধ করছেন। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের হামলা কখনও আমার মনোবল বা জনগণের সেবা করার সংকল্পকে ভেঙে ফেলতে পারে না। এখন, আমি আগের চেয়ে আরও বেশি শক্তি এবং নিষ্ঠা নিয়ে আপনাদের মাঝে থাকব।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
