অযোধ্যা, ১ মে : উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরামজন্মভূমি মন্দিরে রামলালার পূজার্চনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার যথোচিত ধর্মীয় মর্যাদায় রামমন্দিরের গর্ভগৃহে বিরাজমান রামলালার পুজো দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লি থেকে বুধবারই অযোধ্যায় এসে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু, প্রথমে তিনি অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে পুজো দেন।
হনুমান মন্দিরে আরতিও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখান থেকে রাষ্ট্রপতি মুর্মু যান রামমন্দির, শ্রীরাম জন্মভূমি মন্দিরে রামলালার পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন রাষ্ট্রপতিকে স্বাগত জানান উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
