করাচি, ২০ জানুয়ারি (হি.স.): শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্ক ভেঙে যাচ্ছে, এই গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর জানালেন শোয়েব নিজেই। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন এই পাকিস্তানি অলরাউন্ডার। সানিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই শুরু করলেন নতুন জীবন।
সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই পাকিস্তানে বিয়ে সেরে ফেললেন শোয়েব। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। তাঁর সঙ্গে ছবিও পোস্ট করেছেন শোয়েব। ২০১০ সালের ১২ এপ্রিল এক হয়েছিল চার হাত। এবার নতুন জীবন শুরু করলেন শোয়েব।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
