দুবাই, ২১ নভেম্বর (হি.স.): আগামী ২০২৭ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে ফরম্যাটের পরিবর্তন আসছে। ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছে রাউন্ড রবিন পদ্ধতিতে। এই ফরম্যাটে খেলা হওয়ার জন্য
অনেকেই এর সমালোচনা করেছেন। তবে আগামী দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া-জিম্বাবুয়ে বিশ্বকাপে আসছে পরিবর্তন। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে দেখা যাবে সুপার সিক্স পর্ব। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই পদ্ধতিতে খেলা হয়েছিল।
এই ফরম্যাট ১৪টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপ থেকে ৩টি করে দল উঠবে সুপার সিক্সে। সেখান থেকে শুরু হবে সেমিফাইনাল ও ফাইনালের লড়াই। বিশ্বকাপ শুরু হবে অক্টোবর মাসে। চলবে নভেম্বর পর্যন্ত।
আর এই বিশ্বকাপে খেলবে ১৪ টি দল। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাবে। আর ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি খেলতে পারবে সেই বিশ্বকাপে। আর বাকি চারটি দল কোয়ালিফাই পর্ব থেকে উঠে আসবে।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
