অকল্যান্ড, ১৮ জানুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান ছিলেন নিউজিল্যান্ডের রাদারফোর্ড। ২০১৩ সালে অভিষেক টেস্টেই করেছিলেন সেঞ্চুরি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর প্রতিভাও যেন হারিয়ে যেতে শুরু করে। কিউইদের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালে। এরপর জাতীয় দলে আর কখনও ডাক পাননি। আর পাবেন বলেও মনে হয় না। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান তাই আজ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও রাদারফোর্ড নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। আঞ্চলিক দল ওটাগো ভোল্টসের হয়ে নিয়মিত খেলছেন বেশ দাপটের সঙ্গেই। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। টি–টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশে আগামী মঙ্গলবার নর্দার্ন ব্রেভের বিপক্ষে তিনি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
