লন্ডন, ২৭ জুলাই (হি.স.) : অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৮১ রান পূর্ণ করে গিল এই গণ্ডি পার করলেন।
গিল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৬৫০ বা বেশি রান করা প্রথম এশিয়ান ব্যাটসম্যানও হয়ে উঠলেন। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে তিনি দ্বিশতরান (২৬৯) করেছিলেন, যা তাঁর সর্বোচ্চ। এছাড়াও, এই সিরিজে তাঁর দুটি শতরানও রয়েছে।
**ভারতের হয়ে টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড গাভাস্কারের দখলে। ১৯৭০/৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট ইনিংসে তিনি ৭৭৪ রান।
**১৯৭৮/৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসে। এই সফরে গাভাস্কার আবারও এই কৃতিত্ব অর্জন করেন, ছয় ম্যাচে নয় ইনিংসে ৭৩২ রান করেন।
**২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৭১২ রান করে জয়সওয়াল দ্বিতীয় ভারতীয় হিসেবে ৭০০ রানের মাইলফলক অতিক্রম করেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
