কলকাতা, ২৯ ডিসেম্বর(হি.স.): ১৯৮৩ সালে আজকের দিনে চেন্নাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৬ রান করেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। কোনও ভারতীয়র সর্বোচ্চ টেস্ট ইনিংস হিসেবে এটি টিকে ছিল১৮ বছর।
ভিভিএস লক্ষণ ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনসে এই রেকর্ড ভেঙে দিয়েছিলেন ২৮১ রান করে।পরে বীরেন্দ্র সেহবাগ ও ভেঙে গড়েন ৩১৯ রানের বর্তমান রেকর্ডটি।
হিন্দুস্থান সমাচার /শান্তি
