মারাকেসে, ১২ ডিসেম্বর(হি.স.) :২০২৩ সালের আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হলেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। সোমবার রাতে মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) এক অনুষ্ঠানের মধ্যে তাঁর নাম ঘোষণা করে।গত মরসুমে নাপোলিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওসিমেন এই পুরস্কার পাওয়ার পথে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহ।ওসিমেন বলেছেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য।’হিন্দুস্থান সমাচার/ শান্তি
