নয়াদিল্লি, ২২ ডিসেম্বর(হি.স.): কুস্তিগীর সাক্ষী মালিকের পর এবার বড় সিদ্ধান্ত নিলেন আজ আর এক কুস্তিগীর বজরং পুনিয়া। তিনি পদ্মশ্রী পুরষ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বজরং সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন।
এ নিয়ে আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও দিয়েছেন। বজরং সোশ্যাল মিডিয়ায় তার চিঠি টুইট করে ক্যাপশনে লিখেছেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদ্মশ্রী পুরষ্কার ফিরিয়ে দিচ্ছি।”
বজরং ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ।২০২০ সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪টি পদক জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসে ভারতের হয়ে স্বর্ণ ও রৌপ্য জিতেছেন। কমনওয়েলথ গেমসে বজরং দুটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছেন।
উল্লেখ্য বৃহস্পতিবার মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক অবসরের ঘোষণা করেছিলেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
