মাদ্রিদ, ১৯ ফেব্রুয়ারি : অনামি দল রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাল রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়রও খুঁজে পাচ্ছিল না গোলের পথ। যা হওয়ার তাই হল। লিগ টেবিলে ৮ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটে হোসেলু সফরকারীদের এগিয়ে নিয়ে যাওয়ার পর প্রথমার্ধের ২৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা আনেন রাউল দে টমাস।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সব শেষ তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার পয়েন্ট হারাল রিয়াল। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। লীগে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে এখনও ৬ পয়েন্ট এগিয়ে আছে রিয়াল। ২৫ ম্যাচে ১৯ জয়ও পাঁচ ড্র-এ আনচেলততির দলের ৬২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। সোমবার তাঁরা খেলবে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে, ৫১ পয়েন্ট নিয়ে আটলেটিকো রয়েছে।
