পার্থ, ১৭ ডিসেম্বর(হি.স.): পার্থ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে মাত্র ৮৯ রানে অল আউট করে ৩৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর দলের এই বড় সাফল্যের দিনে দারুণ এক মাইলফলক ছুঁলেন অজি অফ স্পিনার নাথান লায়ন। অষ্টম খেলোয়াড় হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছেন।
আজ ২৮তম ওভারের প্রথম বলে পাকিস্তানের ফাহিম আশরাফকে এলবিডব্লু করে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন। ১২৩ টেস্টের ২৩০ ইনিংসে এই মাইলফলক অর্জন করলেন তিনি।
লায়ন ৫০০ উইকেটের ক্লাবে চতুর্থ স্পিনার হিসেবে নিজের নাম লেখালেন। লায়নের আগে মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে এই ক্লাবের সদস্য আছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
