ফতেহাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাব রাজ্যের উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দেবেন্দ্র সিং বাবলি রবিবার তোহানায় পাঞ্জাবি পঞ্চায়েতি ধর্মশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমাজের মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ধর্মশালা নির্মাণ সামাজিক কাজে উপকারী হবে। ধর্মশালা নির্মাণের জন্য তিনি ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন।
পঞ্চায়েত মন্ত্রী দেবেন্দ্র সিং বাবলি সমাবেশের ভাষণে বলেন, সবকা সাথ-সবকা বিকাশ নীতির অধীনে প্রতিটি এলাকায় সম্মানের সঙ্গে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এলাকার উন্নয়ন কাজ ও জনগণের সেবা করার জন্য নিঃস্বার্থভাবে রাজনীতিতে এসেছি বলেও এদিন মন্তব্য করেন পঞ্জাবের পঞ্চায়েত মন্ত্রী দেবেন্দ্র সিং বাবলি। তিনি জানান, সকলের সহযোগিতা ও সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। পরিবর্তনের চিন্তা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম, সেই পরিবর্তনের ফল আসতে শুরু করেছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নরেশ বনসাল, অধ্যক্ষ রাজেন্দ্র ভাটিয়া, উপাধ্যক্ষ রাজীব খুরানা, হংসরাজ নাগপাল, কাউন্সিলর সীমা ভাটিয়া, কাউন্সিলর সুইটি ভাটিয়া, কাউন্সিলর জনি মেহতা, কাউন্সিলর পবন খোবরা, কাউন্সিলর সতীশ পুরি, কাউন্সিলর সুরেশ শেঠি সহ প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
