কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : হকি বেঙ্গলের উদ্যোগে কলকাতা ময়দানের ক্লাব তাঁবুতে – বেসিক লেভেল ‘ও’ কোর্স কোচিং সমাপ্ত হল। পুরুষ ও মহিলা মিলিয়ে যোগ দিয়েছেন প্রায় ৪২ জন সম্ভাবনাময়। এর মধ্যেই ৩২ জন শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেইসঙ্গে তাদের লিখিত পরীক্ষাও হয়েছে। উল্লেখ্য, মালদা, আলিপুরদুয়ার, বর্ধমান, মুর্শিদাবাদ, কোচবিহার, বারুইপুর, বীরভূম, হুগলি ও কলকাতা থেকে শিক্ষার্থীরা যোগদান করে। মোট ৮ দিনের প্রশিক্ষণ হয়েছে। রবিবারও এই পর্বে সকাল থেকেই চলেছে প্রশিক্ষণ। অফলাইনে ক্লাব তাঁবুতে এবং অনলাইনে ও গুগল মিট এর মাধ্যমেই চলেছে মূলতঃ প্রশিক্ষণের কার্যক্রম। উল্লেখ্য, পর্যায়ক্রমে প্রতি শনিবার ও রবিবার ধরেই চলে এই পাঠক্রম – আম্পায়ারিং বিগিনার্স কোর্স। সমস্ত শিক্ষার্থী ও প্রশিক্ষণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন মহম্মদ জামাল, পঙ্কজ শর্মা, নভদীপ ও হর্ষবর্ধন ও দীপক যোশী। গত জুলাই মাসের ১২ তারিখ ওই প্রশিক্ষণ শুরু হয়েছিল, এদিন সমাপ্ত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
