কলম্বো, ২৭ সেপ্টেম্বর (হি.স.): সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে শনিবার ভারত বাংলাদেশের মুখোমুখি। টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী বাংলাদেশl শ্রীলঙ্কায় দু’দলের ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।
ট্রফির লড়াইয়ে এবার লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সর্বোচ্চ চ্যাম্পিয়ন ভারত। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এখনও ট্রফির স্বাদ পায়নি বাংলাদেশ। সবশেষ আসরে ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এবার সে প্রতিশোধ নেয়ার পালা বাংলাদেশের।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
