নাহান, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : এক স্কুল পড়ুয়ার আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে হিমাচল প্রদেশের নাহান জেলায়। ১৬ বছর বয়সি ওই পড়ুয়া বেসরকারি স্কুলের ছাত্রী । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।
এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্রীটি স্কুল থেকে ঘুরতে যেতে চেয়েছিল। তার পরিবার তাকে অনুমতি দেয়নি। যার ফলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। শুক্রবার পুলিশ ময়নাতদন্তের পর ছাত্রীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
—————
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
