কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.) : শেন কেইথ ওয়ার্ন ছিলেন ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্মগ্রহণকারী
(১৩/৯/৬৯) অস্ট্রেলীয় ক্রিকেটার। তাঁকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালে, ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
ওয়ার্ন ১৯৯২ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেন এবং ১,০০০-এর বেশি আন্তর্জাতিক উইকেট (টেস্ট (৭০৮) এবং ২৯৩ একদিনের আন্তর্জাতিকে) নিয়েছিলেন, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পরে এই মাইলফলকে দ্বিতীয়।
মুত্তিয়া মুরালিধরন এবং রিচার্ড হ্যাডলির পর আন্তর্জাতিক অঙ্গনে তিনি তৃতীয় সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী। তিনি ৩৭টি টেস্ট ফাইফার এবং একটি ওয়ানডে ফাইফারের সাথে দশ উইকেট শিকার করেছেন।
১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়।
২০০৭ সালে অবসর গ্রহণের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ওয়ার্ন তাঁর শেন ওয়ার্ন ফাউন্ডেশনের হয়ে কাজ করে গেছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
