ওয়েলিংটন, ৩ জানুয়ারি (হি.স.) : চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কেইন উইলিয়ামসন অধিনায়ক হয়েই ফিরলেন। এ ছাড়া ফিরেছেন ডেভোন কনওয়ে, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে রাচিন রবীন্দ্রকে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়া চলছে কাইল জেমিসন ও মিচেল ব্রাসওয়েলের।
১২ জানুয়ারি শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।তবে সব ম্যাচে উইলিয়ামসন খেলবেন না। তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে। সেই ম্যাচে অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার। সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসন ছিলেন না।
উল্লেখ্য, ভারত বিশ্বকাপেও সব ম্যাচ খেলতে পারেননি উইলিয়ামসন। প্রায় ৯ মাস আগে পাওয়া চোট থেকে ফিরলেও এখনো সতর্কতার চোখে রাখা হচ্ছে তাকে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
