মুম্বই, ২৪ অক্টোবর(হি.স.) : গ্রুপ পর্বে বেশ ভালোই জমে উঠেছে বিশ্বকাপ। ঘটেছে বেশ কয়েকটা অঘটন। গতকাল পাকিস্তানকে হারিয়ে দিল আফগানিস্তান।এর ফলে ক্রমাগত পরিবর্তন হচ্ছে পয়েন্ট টেবিলের।
আজ পরীক্ষা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের। ম্যাচটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। চলতি বিশ্বকাপে শুরু থেকে দুরন্ত ইনিংস খেলছে প্রোটিয়ারা। পাঁচ ম্যাচের চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে তেম্বা বাভুমার দল। রান রেটেও সবার আগে। শুধু এক ম্যাচেই দুর্বল নেদারল্যান্ডসের কাছে হেরেছে তারা।
অন্যদিকে চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। তারা জিতেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আজ প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই। বাংলাদেশ কি পারবে দক্ষিণ আফ্রিকার সামনে মাথা তুলে দাঁড়াতে ? নিঃসন্দেহে বেগ পেতে হবে বাংলাদেশকে। তবে এবারের বিশ্বকাপ অঘটনের। ম্যাচ নিয়ে প্রেডিকশন করাই যাচ্ছে না। আজ কেমন হয় লড়াইটা তাই এখন দেখার। তবে দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে এটা বলাই যায়।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
