নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি নেদারল্যান্ডস। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার কঠিন পরীক্ষার মুখে ডাচ বাহিনী। আবার ডাচদের নিয়ে সতর্কও অজিরা। কারণ ডাচরা শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোয়নিসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিন। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ডাচরা। ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
হিন্দুস্থান সমাচার /শান্তি
