কলকাতা, ১২ নভেম্বর(হি.স.):বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত। এবার দলগুলো শেষ চারের ম্যাচ জিতে ফাইনালে নামবে। সেই সূচি এক নজরে দেখে নেওয়া যাক।
শনিবার ৪৪তম ম্যাচে ইংল্যান্ড পাকিস্তানকে ৯৩ রানে হারিয়ে দেওয়ায় সেমি নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। রবিবার দুপুর আড়াইটায় ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হবে চলতি বিশ্বকাপের প্রথম পর্ব। এর দুদিন পর মাঠে গড়াবে সেমির লড়াই। যেখানে প্রথমেই লড়বে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল। আর পরের সেমিতে লড়বে দ্বিতীয় ও তৃতীয় দল।
প্রথম সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর, বুধবার দুপুুর ২.৩০ মিনিটে।
ভারত-নিউজিল্যান্ড, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৬ নভেম্বর, বৃহস্পতিবার দুপুুর ২.৩০ মিনিটে।
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, ইডেন গার্ডেন্স, কলকাতা।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
