প্যারিস, ৩ ডিসেম্বর(হি.স.): ফ্রান্সের তারকা স্ট্রাইকার ৩৭ বছরের জিরু কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। এখনও লড়ে যাচ্ছেন তিনি। অথচ এই বয়সেই তাঁর বুট জোড়া তুলে রাখার কথা। কিন্তু তা না করে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি এবং তা এবারের ইউরো কাপ পর্যন্ত। আসলে দেশের হয়ে আরও শিরোপা জিততে চান এই ফরাসি স্ট্রাইকার।
আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশীপ। এই চ্যাম্পিয়নশীপের পরই তিনি যে বুট জোড়া তুলে রাখবেন এটা নিশ্চিত।
জিরু বলেছেন, ‘আমার এখনো অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে। তা যদি এই ইউরোতেই হয় তাহলে আমার বিদায় বেলাটা স্মরণীয় হয়ে থাকবে।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
