দুবাই, ৫ জানুয়ারি(হি.স.):দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্ট জেতার সঙ্গে সঙ্গেই টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ভারত এক নম্বর স্থান করে নিলেও আইসিসি-র অন্য তালিকায় শীর্ষস্থান থেকে নেমে গেল ভারত। আজ শুক্রবার টেস্টের যে র্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানে ভারতকে টপকে শীর্ষস্থানে উঠে এল অস্ট্রেলিয়া। এর ফলে তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর জায়গা হারাল ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ এগিয়ে থাকার জন্যই এক নম্বর হয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ চলছে। ভারতের কাছে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ রয়েছে যদি ভারত ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ভাল ফল করতে পারে। আজ আইসিসি জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট জেতার কারণে এক নম্বর টেস্ট দল হয়েছে অস্ট্রেলিয়া। এখন ভারত অস্ট্রেলিয়ার পয়েন্ট, ১১৭ ভারত ও ১১৮ অস্ট্রেলিয়া।
র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। এর পরে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
