লন্ডন, ১২ ফেব্রুয়ারি: ওয়েস্ট হাম রীতিমতো নাজেহাল আর্সেনালের কাছে। রবিবার রাতে লন্ডন স্টেডিয়ামে মিকেল আরতেতার দল গুনে গুনে ৬বার বল পাঠাল স্বাগতিকদের জালে। প্রথমার্ধেই ওয়েস্ট হামের জালে গানাররা ৪বার বল পাঠায়। বিরতির পর আরও ২ গোল।
গোলগুলি করেন- উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা(২), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, লিয়ানদ্রো ট্রোসার্ড ও ডেকলান রাইস। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সমান ৫২ পয়েন্ট এখন আর্সেনালেরও। সিটিজেনরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। এই দুই দলের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল।
