ভিনেশ ফোগাট এখনও অলিম্পিক পদক জেতেননি, কিন্তু প্যারিসে শুরুটা তার দুর্দান্ত হয়েছে। তিনি প্রথমেই টোকিও অলিম্পিকের সোনাজয়ী সুসাকি উই-কে এবং বিশ্বের শীর্ষস্থানীয় তারকা ওকসানা লিভাচকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছেন। ভারতের জন্য পদক আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। অলিম্পিকে ভিনেশের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন অ্যাথলিট নীরজ চোপড়া। নীরজ বলেন, “ও অসাধারণ। যেভাবে ও বিশ্বের ২ শীর্ষ খেলোয়ারকে হারাল সেটা অবিশ্বাস্য। ও যে কতটা পরিশ্রম করছে, সেটা বোঝা যাচ্ছে। আমার প্রার্থনা ও যেন পদক পেয়েই অলিম্পিক শেষ করে।”
BulletsIn
- ভিনেশ ফোগাট এখনও অলিম্পিক পদক জেতেননি।
- প্যারিসে অলিম্পিকের মঞ্চে দুর্দান্ত শুরু করেছেন তিনি।
- প্রথমে টোকিও অলিম্পিকের সোনাজয়ী সুসাকি উই-কে হারান।
- এরপর বিশ্বের শীর্ষস্থানীয় তারকা ওকসানা লিভাচকে হারান।
- সেমিতে জায়গা করে নিয়েছেন ভিনেশ।
- ভারতের পদক আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
- অ্যাথলিট নীরজ চোপড়া ভিনেশের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন।
- নীরজ চোপড়া বলেছেন, ভিনেশের অর্জন অবিশ্বাস্য।
- ভিনেশের পরিশ্রমের প্রশংসা করেছেন নীরজ।
